ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

পূর্বধলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

রাজধলা ২৪
মার্চ ২৯, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জিম্মি ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. তাইজুল ইসলাম (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাইজুল উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের বাসিন্দা কাকন চন্দ্র ভদ্র সম্প্রতি তার একটি জমি বিক্রির ঘোষণা দেন। এই সুযোগ কাজে লাগিয়ে গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রতিবেশী লিটন মিয়া তাকে ঘুম থেকে ডেকে তোলেন। লিটন মিয়া কাকন চন্দ্রকে বলেন সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম জমিটি কিনতে আগ্রহী এবং দরদামের জন্য তাকে এখনই তাইজুলের বাড়িতে যেতে হবে।

ভুক্তভোগী কাকন চন্দ্র ভদ্র সরল বিশ্বাসে মধ্যরাতেই তাইজুলের বাড়িতে পৌঁছালে পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। সেখানে তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে নিরুপায় হয়ে কাকন চন্দ্র তার স্ত্রীর মাধ্যমে সেই রাতেই অভিযুক্তদের দাবিকৃত টাকা বুঝিয়ে দিতে বাধ্য হন।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পূর্বধলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাইজুলকে গ্রেফতার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, “মামলার এজাহারভুক্ত আসামি তাইজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।