ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশান ঘাটে নতুন কমিটি গঠন: সভাপতি সনজিত, সম্পাদক নিলয়

এইচ. রহমান
মার্চ ২৭, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় শ্মশান ঘাট প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। বাবু তরুণ কুমার রায়ের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন পায়।

​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে সনজিত চন্দ্র কর এবং সাধারণ সম্পাদক হিসেবে নিলয় চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শৈলেস চন্দ্র দাস, কোষাধ্যক্ষ হিসেবে সমর চন্দ্র সরকার ও প্রচার সম্পাদক হিসেবে রনজিত চন্দ্র দে দায়িত্ব পেয়েছেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবগঠিত এই আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে তা সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করবে।

​কমিটি গঠনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শ্মশান ঘাটের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লিটন সাহা, বাবলু ভাদুরী ও রতন দত্ত।

উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং শ্মশানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।