পূর্বধলা (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজধলা বিলের তীরে প্রতিবছরের ন্যায় এবারেও লোকনাথ আশ্রমের ঘাটে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ তীর্থ উৎসব ‘মহাষ্টমী স্নান’।
পাপমুক্তির বাসনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লোকনাথ আশ্রমের ঘাট।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে স্নান শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। স্নানোৎসবকে ঘিরে কালি বাড়ী মন্দিরের সামনে বসেছে মেলা।
স্থানীয় আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।
স্নানোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলো প্রশাসন।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

