ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধলা ২৪
মার্চ ২৪, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: প্রতিদিনের মতোই সকালটা শুরু করেছিলেন ২৫ বছর বয়সী যুবক আশিক মিয়া। দিনটি নিয়ে হয়তো ছিল অনেক পরিকল্পনা, কিন্তু মঙ্গলবার (২৪ মার্চ) সকালের একটি নির্মম মুহূর্ত কেড়ে নিল তার সব স্বপ্ন।নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ঘাতক প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর সংলগ্ন শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আশিক। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে আশিক।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।