পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান এর সভাপতিত্বে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— ২৫শে মার্চ কালরাত্রি স্মরণে বিশেষ আলোচনা সভা এবং ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ইশতিয়াক আহম্মেদ বাবু, উপজেলা জামায়াতের নায়বে আমীর মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা আমীর মো. নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
উপস্থিত বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে এই জাতীয় দিবসগুলো সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করা আমাদের সবার দায়িত্ব।

