ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক না সাংবাদিক? এমপিওভুক্ত পদে থেকেও প্রেসক্লাবের নেতৃত্বে থাকার অভিযোগ

রাজধলা ২৪
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি: পেশাগত দায়িত্ব উপেক্ষা করে সাংবাদিকতায় মগ্ন থাকার অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার একাধিক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে।

সরকারি বিধিমালা তোয়াক্কা না করে এবং নির্ধারিত কর্মঘণ্টা ফাঁকি দিয়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক মো. জায়েজুল ইসলাম দীর্ঘদিন ধরে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে স্থানীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শুধু তিনি নন অভিযোগ উঠেছে মৌদাম সেসিপ (SESIP) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা যিনি দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন।

এছাড়া রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী (ল্যাব অ্যাসিস্ট্যান্ট) এসএম ওয়াদুদ একটি বেসরকারি টেলিভিশন (এনটিভি) অনলাইনের প্রতিনিধি হিসেবে একাধিক উপজেলায় দায়িত্ব পালন করছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংবাদ সংগ্রহের প্রয়োজনে এসব শিক্ষক ও কর্মচারীকে প্রায়ই কর্মস্থল ত্যাগ করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়, যা সরকারি জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিপন্থী। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোনো লাভজনক পেশায় নিজেকে নিয়োজিত থাকতে পারেন না।

 

​এই অনিয়মের প্রতিকার চেয়ে নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার বরাবর গত (২৯ জানুয়ারি) একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে, যেখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

এ বিষয়ে অভিযুক্ত জায়জুল ইসলাম বলেন, এধরণের একটা নীতিমালা হয়েছিল। পরে রিটের প্রক্ষিতে সেটি বন্ধ হয়ে গেছে। যারা অভিযোগ করেছে তারা সভাপতি হতে চেয়ে পারেনি, তাই প্রতিহিংসামুলক অভিযোগ করেছে।

 

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।