
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিভিন্ন দফতরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুর রহমান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ, স্থানীয় সমস্যাবলি, সেবার মানোন্নয়ন এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।
স্থানীয় প্রতিনিধিরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়নধারা আরও গতিশীল করতে পরামর্শ প্রদান করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।