ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় দেবরের বিরুদ্ধে মামলা

এইচ. রহমান
নভেম্বর ১১, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
​নেত্রকোনার পূর্বধলায় ঝোপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিবেশী ফুফাতো দেবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভিতরগাঁও এলাকায় ঝোপ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

​পরদিন রোববার (৯ নভেম্বর) সকালে ওই নারী বাদী হয়ে প্রতিবেশী ফুফাতো দেবর শাহ আলমের (২৫)-এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। এই সুযোগে তাঁর সঙ্গে প্রতিবেশী ফুফাতো দেবর শাহ আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরে গর্ভপাত করার জন্য চাপ দেন শাহ আলম এবং জোর করে ওষুধ খাওয়ান। এতে নবজাতক মৃত অবস্থায় জন্ম নেয় এবং মরদেহটি ঝোপে ফেলে দেওয়া হয়।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।