
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের আহমেদ তৈবুর রহমান হিরনের সমর্থকরা সড়ক অবরোধ করেছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজারে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
সন্ধ্যার পরপরই শ্যামগঞ্জের হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে মূল সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে প্রায় ৪০ মিনিট ধরে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারীরা সরে গেলে সড়ক স্বাভাবিক হয়।
এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই উত্তম কুমার ভাট বলেন, “বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।”
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।