ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. beerexpert.co.uk
  2. Best new non Gamstop casinos
  3. best-online-casinos-ie.rogueaba.com
  4. caffepasta.co.uk
  5. casino-exoterikou.gr.com
  6. daltonism
  7. danesfortgaa.ie
  8. diffdrum.co.uk
  9. drusillasinn.co.uk
  10. edinburghjesuitcentre
  11. gayhussar.co.uk
  12. goifetch
  13. kitkash
  14. no-kyc-casinos.eu.com
  15. Our partners curacaocasino.eu.com

ঢাকায় এক টাকায় আবাসিক হোটেল!

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

মাত্র এক টাকায় হোটেলে থাকা! তাও আবার রাজধানীর বুকে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল! অবিশ্বাস্য শোনালেও জরুরী প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের জন্য এই সুবিধা দিচ্ছে বাসন্তি নিবাস।

রাজধানীর পল্লবীতে শুরুতে ৭১ টাকায় থাকার ব্যবস্থা করা হলেও, নির্যাতনের ঘটনা বাড়ায় নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে, এক টাকায় থাকার ব্যবস্থা করেন বিন্দ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাস।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় থাকার জায়গা না পেয়ে কাজ শেষে রাতেই বাড়ি ফিরছিলেন এক নারী। কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসে তাকে নির্যাতনের শিকার হতে হয়। ন্যক্কারজনক ঐ ঘটনার পর ৭১ টাকার পরিবর্তে এক টাকায় নারীদের থাকার ব্যবস্থা করে বিন্দ্যানন্দ ফাউন্ডেশন।

ঢাকার বাহির থেকে আসা একজন শিক্ষার্থী বলেন, আমি পরীক্ষার জন্য ঢাকায় এসেছি। এখানকার পরিবেশ অনেক নিরাপদ এবং সুন্দর। যদি ঢাকায় এরকম নিরাপদ ও পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান আরো তৈরি হয় তাহলে আমাদের মত ঢাকার বাহির থেকে আসা নারীদের জন্য অনেক সুবিধা হবে।

শীতাতপ নিয়ন্ত্রিত এ নিবাসে ৩ দিন পর্যন্ত থাকা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সাতদিন থাকার সুযোগ দিতে পারে। এখানে থাকার জন্য আসতে হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে।

বাসন্তি নিবাসের ইনচার্জ তাহমিনা আক্তার বলেন, আমাদের এটা তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল যেসকল মেয়েরা দূর দূরান্ত থেকে ঢাকায় আসেন তাদের নিরাপত্তা দেওয়া। অনেক নারীরা ঢাকায় আসেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে, চাকরির ইন্টারভিসহ যাবতীয় কাজে। সেক্ষেত্রে তারা যেন একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে এজন্য আমরা কাজ করে চলেছি । এছাড়াও প্রত্যেকটা ছাত্রীর জন্য প্রথম রাতে খরচ রাখা হয় মাত্র এক টাকা।

পল্লবীর সাড়ে এগারোর ২-এর বি রোডের ১৩ নম্বর বাড়িটাই বাসন্তি নিবাস। স্বল্পমূল্যে নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমন চাওয়া বাসন্তী নিবাসের সুবিধাভোগীদের।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।