ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০
  1. beerexpert.co.uk
  2. Best new non Gamstop casinos
  3. best-online-casinos-ie.rogueaba.com
  4. caffepasta.co.uk
  5. casino-exoterikou.gr.com
  6. daltonism
  7. danesfortgaa.ie
  8. diffdrum.co.uk
  9. drusillasinn.co.uk
  10. edinburghjesuitcentre
  11. gayhussar.co.uk
  12. goifetch
  13. kitkash
  14. no-kyc-casinos.eu.com
  15. Our partners curacaocasino.eu.com

অতিদ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাই

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: অতিদ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিতাড়িত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে পুনর্বাসনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা অতিদ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের মাতৃভূমিতে পুনর্বাসনে সহযোগিতা করা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ-পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই বিগান সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। যুক্তরাষ্ট্রও রোহিঙ্গা সংকট সমাধান স্থায়ী সমাধান চায় জানিয়ে বিগান বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।

বাংলাদেশ জোরপূর্বক বিতাড়িত ১ দশমিক ১ মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এটা আমাদের জন্য অতিরিক্ত বোঝা। মিয়ানমারের মাধ্যমে সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের উচিত তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া।

‘একটি চক্র রোহিঙ্গাদের বিভ্রান্ত করে সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার চেষ্টা করতে পারে। সুতরাং তাদের দ্রুত তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়া উচিত। ’

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

করোনা পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সেবা চালু করার হবে বলে জানান বিগান। তিনি বলেন, অর্থনীতি ও বাণিজ্য সর্ম্পক বাড়াতে বাংলাদেশের সঙ্গে ক্লোজলি কাজ করবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ও সেখানে দুই লাখ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করেন তিনি।

বিগান বলেন, আমরা ভ্যাকসিন সরবরাহের খুব কাছাকাছি, আশা করি পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ভ্যাকসিন বাজারে সরবরাহ করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির দুর্দান্ত স্থিতিশীলতা ও অগ্রগতির প্রশংসা করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।