পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।এই উপলক্ষে পূর্বধলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, নির্বাচন অফিসার মো. নাজমুল হুদা, উপজেলা আইসিটি প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও সরকারি দপ্তরের দপ্তর প্রধান, স্থানীয় সাংবাদিক, কোমলমতি শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরদিন অনুপ্রাণিত করবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

