পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ক্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা ৫ পূর্বধলা আসনে উপজেলা পরিষদ সংলগ্নে অবস্থিত নওরোজ কোচিং সেন্টারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সংলগ্ন আমতলা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরদিন ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার রওশনার রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ করা হয় কোচিং সেন্টারের পরিকল্পিত হামলায় প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়।
জামায়াত নেতারা ঘটনাটিকে আসন্ন নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন।
অন্যদিকে বুধবার ২৮ জানুয়ারি দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে বিএনপি সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, সাধারণ মানুষের এনআইডি সংগ্রহ করে পণ্য বিতরণের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তারা নওরোজ নওরোজ কোচিং সেন্টারকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড এবং সেখানে দেশীয় অস্ত্র ও এনআইডি ফটোকপি মজুদের অভিযোগও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জামায়াত–বিএনপির উভয় পক্ষই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।