পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সক্রিয় সাংবাদিকদের সংগঠন ‘পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’-এর ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ‘সন্ধ্যা তারা রেস্টুরেন্টে’ এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
রিপোর্টার্স ক্লাবের বিদায়ী সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক একুশে সংবাদ-এর প্রতিনিধি মোঃ ছাইদুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি খাইরুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এছাড়া দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— দৈনিক সংলাপ-এর স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন, দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল এবং দৈনিক জবাবদিহি-এর প্রতিনিধি সাগর আহমেদ জজ।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত-এর সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন খোকন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি হাবিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

