ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনা-৫ আসনে ত্রিমুখী লড়াই বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন, মাঠছাড়া লাঙ্গল

এইচ. রহমান
জানুয়ারি ২০, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

এইচ. রহমান ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। মনোনয়ন বাতিলের কারণে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়ায় এই আসনে কার্যত ত্রিমুখী লড়াই নিশ্চিত হয়েছে।

চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে পূর্বধলায় এবারের নির্বাচন কেবল দলীয় জনপ্রিয়তার লড়াই নয়; বরং সংগঠনের শক্তি, ভোটব্যাংক ও মাঠ নিয়ন্ত্রণের কঠিন পরীক্ষায় পরিণত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্বধলা আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৯ জন। বিপুল সংখ্যক ভোটার, বিশেষ করে নারী ও তরুণ ভোটারের অংশগ্রহণ, এবারের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী মাঠে না থাকায় দলটির বৃহৎ ভোটব্যাংক ও সমর্থকদের অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের একটি বড় অংশের সমর্থক যেদিকে সংগঠিতভাবে ভোট দেবে, শেষ পর্যন্ত বিজয়ের পাল্লা সেদিকেই ঝুঁকে পড়তে পারে। ফলে আওয়ামী লীগের নীরব সমর্থন কিংবা ভোটারদের ভোটদানের প্রবণতা ত্রিমুখী এই প্রতিদ্বন্দ্বিতার ফল নির্ধারণে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে তিন দলেরই কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, স্থানীয় প্রভাবশালী নেতাদের সক্রিয় ভূমিকা এবং ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে শেষ মুহূর্তের ভোটের হিসাব-নিকাশ এবং সাংগঠনিক দক্ষতাই জয়–পরাজয়ের মূল নির্ধারক হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে পূর্বধলা আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে সামান্য ব্যবধানেই জয়–পরাজয়ের ফল নির্ধারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: