ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২০
  1. beerexpert.co.uk
  2. Best new non Gamstop casinos
  3. best-online-casinos-ie.rogueaba.com
  4. caffepasta.co.uk
  5. casino-exoterikou.gr.com
  6. daltonism
  7. danesfortgaa.ie
  8. diffdrum.co.uk
  9. drusillasinn.co.uk
  10. edinburghjesuitcentre
  11. gayhussar.co.uk
  12. goifetch
  13. kitkash
  14. no-kyc-casinos.eu.com
  15. Our partners curacaocasino.eu.com

ঢাকায় ইসলামী দলের বিক্ষোভ, ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২০ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গণমিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী দল।

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজের আগেই দেখা যায় মানুষের ঢল। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান’, ‘দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয় এলাকা।

এসময় বিক্ষোভকারীদের হাতে ‘বয়কট ফ্রান্স’, ‘স্টপ প্রভোকেশন অব রিলিজিওন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।

জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে ২ নভেম্বর (সোমবার) ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন হেফাজত নেতা আল্লামা নূর হোসেন কাশেমী।

সমাবেশে খেলাফত মজলিসের নেতা আল্লামা মামুনুল হক বলেন, আজ শুধু বায়তুল মোকাররম চত্বরে নয়, সারাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ-কোটি তৌহিদী জনতা জুমার পরে রাজপথে অবস্থান করছেন। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলিমরা মুষ্টিবদ্ধ হাতে স্লোগানে উত্তাল করেছে পৃথিবীর আকাশ-বাতাস।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করুন। ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে আমদানি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করুন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে স্পষ্ট পয়গাম পৌঁছে দিন। ফ্রান্স দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিন।

এর আগে, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। খেলাফত মজলিসও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মত-প্রকাশের স্বাধীনতার শিক্ষা দিতে গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলের শিক্ষক শ্রেণিকক্ষে মহানবী (সা.) এর বিতর্কিত কার্টুন দেখিয়ে চেচেন বংশোদ্ভূত এক কিশোরের হাতে খুন হন। এ ঘটনার প্রতিবাদে ফ্রান্সে প্রকাশ্যে মহানবীর কার্টুন প্রদর্শিত হয়। মহানবীর (সা.) কার্টুন প্রদর্শন ঘিরে বিশ্বজুড়ে ফ্রান্সের ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে ক্ষোভ দেখা দেয়। মধ্যপ্রাচ্য, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফরাসি পণ্যসামগ্রী বর্জনের ডাক দেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশ।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ব্যাপক আকারে প্রতিবাদ জানাচ্ছেন মুসলিমরা। এখান থেকেও উঠেছে ফরাসি পণ্য বর্জনের ডাক।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।