পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত পূর্বধলা প্রিমিয়ার লীগ (পিপিএল)।
সোমবার বিকেলে পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের ফাইনালে স্টার বয়েসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় দয়াল একাদশ।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ ঘিরে শুরু থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো ক্রীড়াপ্রেমী মানুষ।
ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেল বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, সাাইয়েদ আল-মামুন শহিদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এম এ মনসুর খোকন আকন্দ ও শ্রমিক দলের সভাপতি মো. আবু তাহের সহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
মাঠের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দয়াল একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে ২-০ গোলের ব্যবধানে স্টার বয়েসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
খেলা শেষে বিজয়ী দয়াল একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।